যশোর জেলার প্রথম নারী এসপি হিসাবে নিয়োগ পেলেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। স্বাধীনতার ৫৩ বছর পর যশোরে সর্বপ্রথম নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। গতকাল ৪ মার্চ (মঙ্গলবার) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে। রওনক জাহান যশোরের ৫১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসাবে কেউ দায়িত্ব পালন করেনি। সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধপ্রবণ, নানামুখী সমস্যা মোকাবিলার দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং! দেখা যাক তার কর্মদক্ষতা। তবে নতুন এই এসপিকে অভিনন্দন রইল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}