ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে সভাপতি এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বুধবার (০৬ মার্চ) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, সহযোগী অধ্যাপক সুমনা রানী সাহা, সহযোগী অধ্যাপক সুকেন গৌসামী, সহকারী অধ্যাপক শাহানাজ পারভিন রিমি এবং সহকারী অধ্যাপক মো. রশিদ আল আসিফ।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. ইমন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক তামিম আহমেদ রিয়ান, প্রচার সম্পাদক মো. হাসিব বিশ্বাস, দপ্তর সম্পাদক প্রবাল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত খন্দকার, আপ্যায়ন সম্পাদক গৌতম কুমার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা তাসনিম।

নব-নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “উপদেষ্টা মণ্ডলীসহ সাবেক নেতৃবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রমের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

সাধারণ সম্পাদক রাহাত হাসান বলেন, “আমরা নতুন দায়িত্ব পেয়েছি। সংগঠনকে গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার জন্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।”

এ সময় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম জিহাদ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}