বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্ররা মিছিল বা শোডাউন চায় না, তাই শিবিরও এসব করছে না।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৪ নম্বর কক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুরুল ইসলাম বলেন, “শিবিরের নামে স্লোগান হোক, মিছিল হোক—এটা কি শিক্ষার্থীরা চায়? আমরা ৫ তারিখের পর ঘোষণা দিয়েছি, যেটা ছাত্ররা চায় না, সেটা আমরা করবো না। ছাত্ররা চায় ইফতার মাহফিল, তাই আমরা প্রতিদিন ২-৩ লক্ষ টাকার ইফতার বিতরণ করছি। কয়েক হাজার ছাত্র এতে অংশ নিচ্ছে। এছাড়া, সাইন্স ফেস্ট ও প্রকাশনা উৎসবের মতো শিক্ষামূলক কার্যক্রম করছি, যা ছাত্ররা ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু মিছিল, মিটিং, সংঘর্ষ—এগুলো শিক্ষার্থীরা চায় না।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর আমরা চাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক। বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক, যেখানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে জোর করে মিছিলে আনা হবে না, সিট বণ্টনের নামে কাউকে জোর করে রাজনীতিতে যুক্ত করা হবে না।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}