সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে বুধবার ৫ই মার্চ দুপুরে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থা’র হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রী স্বর্ণা মনি।

স্বর্ণা মনি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া মেহেদী বাগ হাইস্কুল থেকে গত ২০২০-৩০২১ ইং সালে রেজিষ্ট্রেশন ও ফরম পুরণ করেন। যার রোল নং-২০৯৯০৯, রেজিষ্ট্রেশন নং-১৯১৭৬৬২১৬৫। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় স্বর্ণা মনি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্প নগরী কলেজ হতে ২০২২-২০২৩ সালে রেজিষ্ট্রেশন ও ফরম পুরণ করেন। যার রোল নং-১৪৫০৪২ এবং রেজিষ্ট্রেশন নং-১৯১৭৬৬২১৬৫। ২০২৪ ইং সালে জিপিএ ৪.৩৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর রংপুর থেকে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং এর উপর কোচিং করতে থাকেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফরম প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গিয়ে এসএসসি সার্টিফিকেটে দেখতে পান তার নামের স্থলে পাটোয়া মেহেদী বাগ হাইস্কুলের শিক্ষার্থী মো. মুসাব্বির হোসেন সিয়াম, পিতাঃ মো. সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বর্ণা তার সার্টিফিকেট জাল জালিয়াতির সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নেক দৃষ্টি সহ বিচার দাবি করেন।

স্বর্ণার এমন অভিযোগের প্রেক্ষিতে, অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাক্ষাৎ না মেলায় মন্তব্য জানা সম্ভব হয়নি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বর্ণা ও তার বাবা মা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}