গত রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির আলাদিন রেষ্টুরেন্টে মিশিগান বিএনপির ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রিয় সংসদের অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান জিলু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সংগঠনের সাবেক উপদেষ্টাবৃন্দ, সহ-সভাপতিবৃন্দসহ মিশিগান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতার জন্য দোয়ার পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল নোমানের মৃত্যুতে তিনার রুহের মাগফিরাত কামনা করে ও পবিত্র রমজান মাসে সকল রোজাদারদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ।দোয়া মাহফিলটি পরিচালনা করেন ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারের ইমাম মৌলানা ফখরুল ইসলাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}