আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের বর্ষপূর্তি উপলক্ষে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ মার্চ) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর প্রধান ফটকের সামনে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার।

পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি সফল করতে ইউআইটিএসের প্রক্টর জনাব মোঃ তরিকুল ইসলাম, ইউআইটিএস সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মোঃ হাসান ইমাম সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টি মেম্বারগন সার্বিক সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান, ডিরেক্টর সাব্বির হোসেন রুপক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তালহা সরকার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য রাফিউল আলম, ফাহিম হাসান সহ ইউআইটিএস এর শিক্ষার্থীরা।

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান জানান, পথশিশু এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে পথশিশু ও দুস্থদের সাথে ভ্রাতৃত্বপুর্ন সম্পর্কের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে তারা এরকম আরও প্রোগ্রাম আয়োজন করতে চায় বলে জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}