দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।

সনাকের জেলা সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, সহ-সভাপতি জিয়াউল হক কামাল, সনাক সদস্য শিরিন আকতার, অঞ্জলী রানী দেবী, শাহজাদী হাবিবা সুলতানা এবং আফরোজা বেগম লুনা, ইয়েস সদস্য মোমিনা খাতুন প্রমুখ।

মানববন্ধনে সনাক, ইয়েস এবং বিভিন্ন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। তারা বলেন, ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। ৮ বছরের শিশু আছিয়া জীবন দিয়ে নির্মম পাশবিকতা এবং নৃসংশতা জানিয়ে দিল।

আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি করছি। সবার অবস্থান থেকে বিচারের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাই। পাশাপশি রাষ্ট্রকে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটে যাওয়া সকল সহিংসতার বিচার করার আহ্বান জানাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}