নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রি*মা*ন্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এই আদেশ দেন। সদর থানার ওসি হাবিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশিক হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের চাওয়া হলে আদালত তিন দিনের রি*মা*ন্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার থেকেই তাকে রি*মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুল্লাহ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}