পবিত্র মাহে রমজান ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

আজ ২০ মার্চ (১৯ রমজান) বৃহস্পতিবার   ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজ  হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখা পবিত্র মাহে রমজান ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মেধাবী ছাত্রনেতা মোশাররফ হোসেন।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মোঃ আনোয়ার হোসেন এবং  শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সভাপতি তাইবুর রহমান মানিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি এসএম মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার প্রকাশনা সম্পাদক রাসেল মাহমুদ, বাংলাদেশ জাতীয়দাবাদী ছাত্রদলের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃমিজানুর রহমান মিন্টু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃশাহিনুর রহমান,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদস্য সচিব খোরশেদ আলম,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নয়ন হোসেন।আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন  ইউনিয়ন  এর নেতা কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}