ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাহান্নর আলো পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি, আবুল কালাম আজাদের বাবা হবিবর রহমান মাস্টার (৭৯) গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কর্মজীবনে তিনি একজন শিক্ষক ছিলেন কর্মকাল শেষে অবসরে ছিলেন তিনি। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার ২০ মার্চ সকাল সাড়ে এগারোটায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মনিষগাঁও ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন এর সভাপতি কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক কালবেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির,ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, জ্যৈষ্ঠ সাংবাদিক আনোয়ারুল ইসলামসহ সকল সদস্যরা।