যশোরের ঝিকরগাছার বাঁকড়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা বাঁকড়া জেকে হাইস্কুলের হলরুমে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা আশরাফুজ্জান বাবু। এসময় বিল্লাল হোসেন (দৈনিক যশোর) কে সভাপতি ও রেজোয়ান কবির (দৈনিক আমার সংবাদ)কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, সেলিম আহম্মেদ।  যুগ্ম সাধারণ সম্পাদক- আবু জাফর জামাল।

সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদীন, কোষাধাক্ষ খলিলুর রহমান, প্রচার সম্পাদক টিটু শাকিল, তথ্য ও গবেষনা সম্পাদক শামিরুল ইসলাম, কায্যনির্বাহি সদস্য,উত্তম মন্ডল ও আনোয়ার জাহিদ।সদস্য মহাশীন আলম, মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম ও আবু রায়হান। এদিকে প্রেসক্লাব গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবার,বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও.আব্দুল খালেন,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মাও. হাবিবুর রহমান,যুবদল নেতা ইমদাদুল হক, কাজী আনোয়ার হুসাইন, আমিনুর রহমান রবি প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}