পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃ মনিজ এলাকার ঢাকা রেষ্টুরেন্টে রবিবার বাংলাদেশের বর্তমান সরকার ও নতুন রাজনৈতিক দল NCP জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা নজরুল ইসলাম সাহেবের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করেন, জমিয়তে উলামায়ে ইসলাম পর্তুগালের অন্যতম উপদেষ্টা ও বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব আলেমেদ্বীন মুফতি মাওলানা আবু সাঈদ সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম পর্তুগালের সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন আমিরুল হক মেম্বার (নিরাপদ সড়ক চাই পর্তুগাল), অ্যাডভোকেট জাকির হামিদি, কয়সর আহমদ। উপস্থিত ছিলেন আসলাম উদ্দিন, জমির উদ্দিন, মিসবাহ মিয়াঃ, আসাদ উদ্দিন, জুনেদ আহমেদ , ফারুক আহমেদ প্রমুখ। বক্তারা বর্তমান সরকার ও নতুন দলের প্রতি সার্বিক সমর্থন ও দোয়া করার জন্য সকল দেশের প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার জন্য ও বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}