আসন্ন ঈদুল ফিতরে ছুটি নিয়ে বাড়ি এসে আদরের দুই মেয়ে ও পরিবারের সদস্যদের সাথে ঈদ উৎযাপন করার কথা দিয়েছিলেন বিজিবিতে কর্মরত মো. বেলাল হাসান। ছাত্র জীবন থেকেই কর্তব্য পালনে অটুট বেলাল চাকুরি থেকে ছুটি নেয়ার আগে জীবন থেকে ছুটি নিয়ে নিলেন। বিজিবি সদস্য মো. বেলাল হাসান (৩১) কর্তব্যরত অবস্থায় কক্সজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন। গত রবিবার (২৩শে মার্চ) দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তঁার লাশ উদ্ধার করা হয়। ছাত্র জীবন থেকে মানবিক ও সামজিক কাজে সবার আগে থাকা বেলাল হাসানের এমন করুন মৃত্যুর সংবাদে আশপাশের কয়েক গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া আর বাড়িতে শোকের মাতম। পুত্র শোকে বারবার মূর্ছা যাচ্ছেন গর্ভধারিণী মা নাছিমা আক্তার। অতি শোকে পাথর হওয়া স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে বাড়িতে আসা লোকজনে দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। বেলালের দেড় বছরের আনহা বিন হাসান ও আট বছর বয়সের আন নাফি নামের দুটি কন্যা সন্তার রয়েছে। গতকাল সোমবার সকালে নিহতের বাড়িতে গিয়ে চোখে পরে মায়ের কোলে ১৮ মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান পিতার আদর সোহাগ বুঝার বয়স হয়নি এখনো। বাবা শব্দের সাথে পরিচিত হবার আগেই পিতাকে হারিয়ে ফেলে পরিবারের অন্যসব সদস্যের মতেই মা রোকসানা খানমের কোলে বসে কান্না করছে সে। বাড়ির উঠোনে নিহতের মা উপস্থিত লোকজনের কাছে ছেলের স্মৃতি চারণ করে বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা বজলুর রহমান তিনিও যেন বাকশক্তি হাড়িয়ে ফেরেছেন। তাদেরকে দেখতে আসা লোকজনের মুখেও নেই শান্তনার ভাষা। কারো কারো চোখ বেয়ে পড়ছে পানি কেউবা করছেন স্মৃতিচারণ। বেলা এগারোটায় জানাযা শেষে কাজিয়াতল গ্রামের কবরস্তানে তাকে দফন করা হয়।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়ীতে দুজন লোক আসে। এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায় নি। রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে, রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে, আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কি? এর পিছনে কোন রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার। নিহতের বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে। নিহতের স্ত্রী রোকসানা খনম অশ্রুসজল চোখে বলেন, কথা ছিলো ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়ীতে আসবে। বাড়ীতে ঈদ করবে।

এখন আমাকে অথৈ সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে না ফেরার দেশে। দুটি অবুঝ শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় দাড়াবো! জানা যায়,শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করে। ওই সময় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারী ভাবে কোন নির্দেশনা আসলে আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবো।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}