সারা‌দে‌শের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী‌তে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পলাশবাড়ী উপ‌জেলা প্রশাস‌নের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উপজেলা সহকারী ক‌মিশনার(ভু‌মি) আল ইয়াসা রহমান তাপাদার এর নেতৃ‌ত্বে স্থানীয় বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ক‌রেন, পলাশবা‌ড়ী উপ‌জেলা প্রশাসন, থানা প্রশাসন,পৌরসভা প্রশাসন, মু‌ক্তি‌যোদ্ধা সংসদসহ বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি দল বিএন‌পি,পৌর বিএন‌পি, পলাশবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

প‌রে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}