দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন।

জানা গেছে, চার বছর আগে সরকার ভূমিহীন ও অসহায় ৪০টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয় প্রকল্পে বসবাসের সুযোগ দেয়। তবে সম্প্রতি একটি চক্র আশ্রয়ন প্রকল্পের আশপাশের ফাঁকা জায়গা এবং প্রকল্পের গাছ কেটে রাতের আঁধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন।

ফলে প্রকল্পের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এবং তারা জনদুর্ভোগের শিকার হচ্ছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কয়েকজন নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরপরই তাদের অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। হুমকিদাতারা নারী বাসিন্দাদের গায়ে হাত তুলতেও চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বহিরাগত দিলদার হোসেন ভুট্টু সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা যায়, দিলদার হোসেনের বিরুদ্ধে আগেও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জমশেদুল আলম বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের নিজস্ব খতিয়ানভুক্ত জমি দেওয়া হয়েছে। কেউ তাদের বাড়ি দখল করতে পারবে না।

এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ভুক্তভোগীরা বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি  করেছেন বলে জানান, বর্তমান সাধারণ ডাইরি টি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}