গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ২৫ মার্চ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলার প্রধান সড়কের পাশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা অভিযোগ করেন যে, চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন।

এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, “উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।” এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}