বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রামাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের টেস্টি অফ লিসবন রেস্টুরেন্টের হল রুমে ২৫ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিল। পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট। পর্তুগাল বিএনপির সদস্য জামিল মিয়ার পবিত্র কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এই সময়ে বক্তগন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন ২৬শে মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজে অর্জিত সম্পদ নয়। এটি আসে ত্যাগের মাধ্যমে, আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে।আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের গর্ব, আমাদের অধিকার, এবং আমাদের দায়িত্বের প্রতীক।

আরও বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ, এম কে নাসির, দিলোয়ার আহমদ রাফি, পর্তুগাল বিএনপির সদস্য শাহাব উদ্দীন, মোয়াজ্জেম হোসেন কায়েস, রুবেল চৌধুরী, ভেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, পর্তুগাল জাসাসের জাকির আহমেদ, কাজী মইনুর, মোহাম্মদ আমান, মাজেদ আহমেদ সামি এবং শাকির মিয়া স্বাধীন, শাহান উমর। আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য বদরুল আলম, শফিকুজ্জামান চোধুরী ,তুফায়েল আহমেদ, জুবেল আহমদ মইন উদ্দিন মইন, সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, আতিক আহমেদ, এ জি এম আলী, মোঃ রাশেদ, রাহেল আহমদ, মঞ্জুর আহমদ, আশরাফ আহমদ, মহদ আজাদ, কাজি জুয়েল, নাইমুর রহমান উমর, আজম আলি, আতিক আহমদ, শরিফ আহমদ, শিমুল আহমেদ, ইসলাম উদ্দিন, লিটন আহমদ সহবিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাস এর নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}