সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কুমিল্লা দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি শিশু পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আমেরিকার জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়ার সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ এর হল রুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম  এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার ওসি (তদন্ত) এস এম আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন দে, ইঞ্জিনিয়ার মাহবুব মুর্শেদ, সাংবাদিক এসএম মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির সদস্য নাজমুল হাসান নাহিদ, সহ প্রমূখ। ধামতী দরবার শরীফের বর্তমান পীর সাহেব বাহা উদ্দিন আহমেদ দোয়া পরিচালনা মাধ্যমে জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনাসহ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করেন। ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া কামনা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}