কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে প্রথম পর্বে তোপধ্বনি জাতীয় সঙ্গীত কুচকাওয়াজ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। পরে উপজেলার হল রুমে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর উপহার ও খাবার প্যাকেট দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মারাফ হোসেন, ওসি তদন্ত লিমন বোস। অনুষ্টানে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের স্মৃতিচারন করে বক্তব্য দিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}