ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো: রেয়াজুল ইসলাম কালু বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠ  নির্বাচনের জন্য ১৭ বছর ধরে আন্দোলন করেছে বিএনপি।  এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। গুম হয়েছেন অসংখ্য নেতাকর্মী। তাই প্রধান উপদেষ্টা ড.  ইউনুসের প্রতি আহবান অতি তাড়াতাড়ি একটি অবাধ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দিন। বুধবার সন্ধায় উপজেলা বিএনপি আয়োজিত এক বিরাট ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো:আখতারুজ্জামান সুমন।এ সময় পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সম্পাদক মো:মোজাফফর আলী, জেলা পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান, যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, শ্রমিক দলের সাধারন সম্পাদক লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরনুল হক আনোয়ার, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, তাতী দলের আহবায়ক নয়নসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলটি বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের একসাথে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}