নীলফামারীর ডোমারে ক্বেরাত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিরবার (২৭মার্চ) বিকেলে ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ৩নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন। আনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার ১২জন ছাত্র ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ডোমার পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাহাত চৌধুরী সভাপতিত্বে ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এনটিভির প্রতিনিধি সিথুন, মানবজমিনের সাংবাদিক সোহাগ, দৈনিক সংবাদের প্রতিনিধি আলমগীর, কালবেলার প্রতিনিধি শাহিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্বেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন জামেয়া ইসলামিয়া রিয়াজিয়ার ছাত্র নাজমুল ইসলাম, ২য় হয়েছেন খানাবাড়ি আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আ: রহিম, ৩য় হয়েছেন খাজা গরীবে নেওয়াজ দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র শিহাব ইসলাম।
ক্বেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম, হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন, শামিম আহমেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।