শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ও ৩০ বোতল ভারতীয়  ফেনসিডিলসহ হান্নান মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের বাজার সিটপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান মিয়া উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মৃত নওশের আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামী হান্নান মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}