পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো ফজলুল হক দেলোয়ার। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আর বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে।

শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। পরিশেষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের সকল জনগণ এর জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}