ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।

শনিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইবি শিবির শাখার সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, “ঈদ শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না, বরং এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এবং ত্যাগের চেতনা জাগ্রত করে। এই পবিত্র দিনে আমরা আমাদের চারপাশের অভাবী মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। ইসলামী ছাত্রশিবির সর্বদা সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে। আমরা ছাত্রদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকি। আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজ যদি সমাজের কল্যাণে এগিয়ে আসে তবে একটি সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠন করা সম্ভব।”

তিনি আরো বলেন, “ছাত্রসমাজের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার প্রদান তারই একটি অংশ। এই উপহার সামগ্রী শুধু কিছু খাদ্রসামগ্রী নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, আমাদের এই সামান্য উপহার সবার ঈদকে আরও আনন্দময় করে তুলবে।”

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}