সিলেটের গোয়াইনঘাট থানার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট ইনচার্জ এস.আই/উৎসব কর্মকারের নেতৃত্ত্বে থানা পুলিশের একটি টীম উক্ত ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে, জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।মাদকদ্রব্য, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ( ৪ এপ্রিল ২০২৫)শুক্রবার দিবাগত রাতে।জুয়া ও মাদকবিরোধী অভিযানে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট ইনচার্জ এস.আই/উৎসব কর্মকার।

তিনি বলেন, একটা দেশকে ধ্বংস করার জন্য মাদকাসক্ত একটা যুব সমাজই যথেষ্ট। একটা যুব সমাজে যদি মাদক ছড়িয়ে দেওয়া যায় তাহলে সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে। যারা এই মাদক, জুয়া, মদ, ইভটিজিংয়ে জড়িয়ে যাচ্ছে তারা আমাদেরই সন্তান, ভাই, ভাতিজা, ভাগনা, আত্মীয় বা প্রতিবেশী। এদেরকে আমরা কেউ না কেউ চিনি, জানি। আমরা যদি সচেতন হই, তাদের প্রতি নজর দেই- তাহলে তাদেরকে এই অভ্যাস থেকে ফিরিয়ে আনা সম্ভব। অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা সন্তানদের যতটুকু শাসন করতে পারব, দূরের কেউ এসে ততটুকু শাসন করতে পারবে না। আমরা অভিভাকরা সচেতন হলে এই মাদকাসক্ত রোধ করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন, ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের, বিশিষ্ট সমাজসেবী, মুরব্বি, যুবসমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}