অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে – ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ -সাধারণ সম্পাদক “যায়যায় দিন” পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি, আমাদের সহকর্মী জনাব গোলাম মোস্তফা আজ (৬/৪/২৫) সকাল আনুমানিক ৮ ঘটিকায় ঢাকা সি.এম.এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

তিনি একজন নির্ভীক, অত্যন্ত স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন। মুক্তিযোদ্ধা পরিবারের এ সন্তানের কর্মজীবন কাটে বাংলাদেশ সেনাবাহিনীতে, তিনি একজন ভালো সংগীত শিল্পী ও ছিলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে নবীনগর প্রেসক্লাব গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}