বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুদ হরতালের সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মনবাড়িয়া জেলার উদ্যোগে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায়, টিএ রোডস্থ জেলা কার্যালয় চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুমারশীল মোড় হয়ে প্রেস ক্লাব চত্তরে এসে শেষ হয়।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফয্ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, দীনি সংগঠনের ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, শেখ মুহাম্মদ শাহ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহসিনুল করীম হারুনী, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা এম আবু হানিফ নোমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাও. নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাও. ফয়জুল্লাহ মুহসিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাও. আল আমীন হোসাইনী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরাইলী অব্যাহতভাবে বোমা বর্ষণ করে আরেকবার প্রমাণ করেছে তারা ধর্ম ও মানবতার শত্রু এবং আল্লাহর অভিশপ্ত জাতি। ইসরাইল যুগে যুগে নিন্দিত, আগ্রাসী বর্ণবাদী ও অভিশপ্ত সন্ত্রাসী জাতি। পাশবিকতাকে ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে, বর্তমান জাতিসংঘের ভূমিকায় বিশ্ব মুসলিম বিস্মিত ও মর্মাহত। তিনি জাতিসংঘকে মুসলিম নিধনকারী সংঘ হিসেবে আখ্যায়িত করে বিশ্বমুসলিমকে মুসলিম জাতিসংঘ গঠনের আহ্বান জানান। সেই সাথে আরব বিশ্বকে মুসলমানদের পক্ষে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানান।

মিছিলে বিক্ষোভকারীরা অবৈধ রাষ্ট্র ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবী জানিয়ে স্লোগান দিয়ে শহর প্রকম্পিত করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}