ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নজর দৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার হোসেনপুর (লালপুর) গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে চালকসহ ৬ জন জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলো। পথিমধ্যে রামরাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এ ঘটনায় চালকসহ ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দু’জনকে মৃত ঘোষনা করেন। অন্য যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}