মনিরামপুরের সর্বস্তরের মুসলিম উম্মাহ ১২নং শ্যামকুড় ইউনিয়ন বাসির উদ্যোগে চিনাটোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে(৯ ই এপ্রিল) বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় অভিশপ্ত ইয়াহুদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
এতে শ্যামকুড় ইউনিয়নের সমস্ত দল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে উপস্থিত ছিলেন, ছিলেন মাওলানা রশিদ বিন ওয়াককাস, মুফতি হুসাইন আহমদ বিন ওয়া্কাস , প্রকৌশলী আজহারুল ইসলাম, মাওলানা খালেদ মাহমুদ, মুফতি হাবিবুর রহমান, মাওলানা হাসান আল মামুন, মুফতি মিজানুর রহমান, ডাক্তার মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম,মোহাম্মদ বুলবুল হাসান, রিপন, আলমগীর,আলহাজ্ব আব্দুল হক, মাওলানা নুরুল্লাহ, মাওলানা খালেদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সালিম, বিএম মাহফুজ, সহ সর্বদলীয় ইউনিয়ন নেতৃবৃন্দ ও মুসলিম তাওহিদী জনতা। বক্তব্যের একপর্যায়ে নেতৃবৃন্দ বলেন,ফিলিস্তিনের এহেন নাজুক সংকটময় পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে,সম্মিলিতভাবে বাতিল গোষ্ঠীর মোকাবেলা করতে হবে। এবং পৃথিবীর ইতিহাস থেকে অবৈধ দখলদার ইসরাইলের নাম ও নিশানা বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।
বক্তব্যের একপর্যায়ে সকলকে ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কট করার জোরালো আহ্বান করা হয়। পরিশেষে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সার্বিক তত্ত্বাবধায়ক উলামানগর মাদরাসার মুহতামিম মুফতী কামরুজ্জামান কাসেমীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।