ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক-কৃষাণীদের মাঝে ধান,পাট বীজ ও সার বিতরন করা হয়েছে। কৃষি প্রণোদনা ও পূণর্বাসন কর্মসূচীর আওতায় বুধবার সকাল সাাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।’

উপজেলার সাতশত জন কৃষক-কৃষাণীদের মাঝে পাঁচ কেজী করে উফশি আউশ বীজ ও দশ কেজি ডিএপি, দশ কেজি এমওপি এবং চারশত পঞ্চাশ জনের মাঝে এক কেজি পাট বীজ ও পাঁচ কেজি ডিএপি, পাঁচ কেজি এমওপি সার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}