মহান চিকিৎসা বিজ্ঞানী হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মবার্ষিকীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এর শুভ উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডা. মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. ফারুক মিয়ার সঞ্চালনায় এতে অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী, বিশেষ প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাট আই.এসি.এইচ ডা. মো. জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. অঞ্জন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোছা. নুর নাহার বেগম, উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. বাবুল আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. মোকলেছুর রহমানে, সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান, কিশোরগঞ্জ হোমিও সেবা সংস্থার সাধারণ সম্পাদক ডা. হাবিল প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. ইফতেহারুল হক সোহান, দপ্তর সম্পাদক ডা. আল মোমেন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কাজী মাকসুদুল আলম।বিজ্ঞান সেমিনারে প্রয়াত সকল ডাক্তারগণের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক পরিষদের কোষাধ্যক্ষ ডা. মাও. নুরুজ্জামান।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ডা. মো. মোবারক উল্লাহ্ আল খায়ের এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ডা. নিত্যরঞ্জন চক্রবর্তী। প্রশিক্ষণ ও বিজ্ঞান সেমিনারের পূর্বে বর্নাঢ্য রেলী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। সেমিনারে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোমিওপ্যাথি ডাক্তার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের ডাক্তারগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}