ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ও গাঁজায় মসলমানদের প্রতি সমর্থন জানিয়ে শার্শার গোগায় তানযীমুল কুরআন ক্যাডেট হিফয মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসুচী অনুষ্ঠিত হয়। শনিবার (১২ মার্চ)সকালে বিক্ষোভ মিছিলটি গোগা বাজার প্রদক্ষিণ হয়ে মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এ সময় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের সকলকে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানিয়ে তারা বলেন শুধু মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের জনগণের। একইসাথে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান তাঁরা। কর্মসুচীতে এ সময় তানযীমুল কুরআন ক্যাডেট হিফয মাদ্রাসার পরিচালক সাজ্জাদ আহম্মেদ সাজু, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক – শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী সহ অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}