জার্মানিতে জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার উদ্যেগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার ১৪ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে কোর আন তেলওয়াতের পর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের শেষে আয়োজন করা হয় আলোচনা সভার।

সংগঠনের সিনিয়র নেতা সাঈদুর রহমান সাঈদ, আবু হানিফ ও বাবুল বেপারির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দলের শীর্ষনেতা কাজী আব্দুর রউফ মাস্টার, রেজাউল হক সাঈদ, নূর চৌধুরী জিয়া, গিয়াস উদ্দিন, গনি সরকার, মোঃ জসিম সিকদার, নিজাম দোকানদার, হামিদুল ইসলাম হেলাল, মোসলেম উদ্দিন, মো: সুহেব আহমেদ, মোবারক হোসেন, সাঈদুর রহমান ছবির, যুবদল নেতা আসিফ আহম্মেদ, সোহেল চৌধুরী, পলাশ, মিশু, মাহবুবুর রহমান, রুহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, জাকের হোসেন, রফিকুল ইসলাম রাফি, মো: ইব্রাহীম সরোয়ার,সাগর আহম্মেদ ও পলাশ ভূঁইয়াসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জার্মান বিএনপির বড় শক্তি সকল সকল নেতা ও কর্মীদের মধ্যে একতা, এটা ধরে রাখতে হবে। বক্তারা আরো বলেন ১৯৭১ এর স্বাধীনতা বাংলাদেশের অহংকার আর এই গৌরব ধরে রাখতেই দলের কান্ডারী তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে দেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নেবেন। একই সাথে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার সরকার গঠন করবে। সভায় সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশী প্রবাসীরাও অংশগ্রহণ করেন। পরে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের জন্য ও দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}