মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্তর্ভূত আলীনগর ইউনিয়নের চিতলীয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন অনুমোদন দেওয়া হয়েছে। এতে জাংগালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্বাস আলী মাষ্টারকে সভাপতি করে প্রধান শিক্ষক স্বপন কুমার সিংহকে সদস্য সচিব রেখে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ইকবাল হোসেন।

বিদ্যালয়ের অফিস সহকারী ইয়াদুল ইসলাম চৌধুরী পিপলুর দেওয়া তথ্যমতে, গত মাসের ২৫ তারিখ জেলা প্রশাসক (ডিসি) কর্তৃক এড-হক কমিটি গঠন করা হয়। এর আগে কমিটির সভাপতি ছিলেন ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। গত ৫ আগস্ট দেশের সরকার পতনের পর সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল করে দায়িত্ব গ্রহণ করেন সংশ্লিষ্ট ইউএনও। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে বলে প্রত্যাশা এলাকাবাসীর ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দের।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}