গতকাল ১৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে বাড়ির পাশে একটি

ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া বিদ্যুৎস্পর্শ হন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}