চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে শেরপুরে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ৷

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর সদর উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগ ১৭ এপ্রিল শেরপুর শহরের নৌহাটা এলাকায় অবস্থিত উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়

পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছে । একইসঙ্গে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,খাবার স্যালাইন,পানি ও ঔষধ বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের পক্ষ থেকে জানানো হয়, অভিভাবকদের জন্য ছাউনি, বিশুদ্ধ পানি ও হালকা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং তাদের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মির্জা ইমরুল হাসান রিয়াদ,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ,জেলা ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাবেক গণ সংযোগ বিষয়ক সম্পাদক স্বাধীন মিয়া ,শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্মরণ আহাম্মেদ,কলেজ ছাত্রদল নেতা রায়হান,শিহাব, নয়ন প্রমুখ।

ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}