গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে রিকসাভ্যানে সেনা সদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল।

পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি রিকসাভ্যান তাদের রিকসাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}