জলবায়ু নীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আজ বারিশালে অনুষ্ঠিত হলো Youth for NDCs এর ব্যানারে এক বিশেষ প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মসূচি—”(YOU)TH at the Heart of NDC 3.0: Training & Consultation Program for Youth on their Roles in NDCs Implementation”। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে Nationally Determined Contributions (NDCs) বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তাদের মতামত তুলে ধরা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। দিনব্যাপী এই কর্মসূচিতে আলোচনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু সংকট মোকাবেলায় নেতৃত্বদানের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নিয়ে রাজন আহমেদ রাফি বলেন, “জলবায়ু নীতিতে তরুণদেরও ভূমিকা থাকতে পারে- এ ধারণাটা এই প্রশিক্ষণে এসে প্রথম বুঝেছি। শুধুমাত্র সচেতনতায় নয়, বাস্তবায়নে সক্রিয় অংশ নেওয়াও আমাদের দায়িত্ব।” অন্যদিকে পরিবেশ নিয়ে কাজ করা ইসরাত জাহান জানান, “এই কর্মসূচি আমাকে উপলব্ধি করিয়েছে, পরিবর্তন চাইলে শুধু জানলেই চলবে না, দাবি তুলতে হবে, সংগঠিত হতে হবে। তরুণরাই পারে এই সংকট মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখতে।” ওয়ার্ল্ড ইয়ুথ আর্মির বরিশাল টিম লিড রিংকু হোসেন বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব আমাদের ওপর পড়ছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ সীমিত।

এ ধরনের আয়োজন আমাদের প্রস্তুত করছে সামনে এগিয়ে যাওয়ার জন্য।” মূল আয়োজক সংগঠন ‘প্রান্তিক’-এর সভাপতি আসিফ ইকবাল বলেন, “প্রান্তিক অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা সবচেয়ে বেশি টের পাচ্ছে। অথচ এই তরুণদের কণ্ঠস্বর নীতিনির্ধারণে খুব একটা প্রতিফলিত হয় না। Youth for NDCs-এর এমন উদ্যোগ তরুণদের সেই সুযোগ করে দিচ্ছে।” আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, “তরুণ ছাড়া NDC শক্ত না, শক্ত না”—এই বার্তাই ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, বরং তরুণদের জলবায়ু নীতিতে কেন্দ্রীয় ভূমিকা রাখার আন্দোলনের সূচনা। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ ও কনসালটেশন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচি আয়োজন করে Youth for NDCs, সহায়তায় Sweden Sverige ও ICCCAD। হোস্ট অর্গানাইজেশন হিসেবে Prantik এর সাথে World Youth Army এবং CHINHO ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}