নারীদের জন্য স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসের পার্শ্ববর্তী গ্রাম হরিপুরে বিশেষ উঠান বৈঠক করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন) এবং ইউনিটি বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটা নাগাদ ইবি শিক্ষার্থী ফারজানা আক্তার অনু’র নিজ বাড়ি শালদাহ, সাচ্চু চেয়ারম্যানের পুরাতন বাড়িতে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ক্যাপ কুষ্টিয়া জোনের কমিউনিকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপের সভাপতি নুরুল ইসলাম। এসময় একদল প্রাণবন্ত ক্যাপ সদস্য এবং ইউনিটি বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে স্তন ক্যান্সার বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ভলান্টিয়ার সেক্রেটারি জোবাইদা নাসরিন দোলা, জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে অর্গানাইজিং সেক্রেটারি নাফিসা বিনতে সালাম বক্তব্য রাখেন।

এসময় আগত মা-বোনদের তথ্য সংগ্রহ করেন ক্যান্সার এডুকেশন সেক্রেটারি অদ্বিতীয়া অদিতি।
উঠান বৈঠকের মূল উদ্দেশ্য ছিল –
মহিলাদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করা। ক্যান্সার বিষয়ে ভয় নয়, বরং সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ।
শেষ পর্বে ছিল প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে আবারও জান্নাতুল মাওয়া কার্যক্রম পরিচালনা করে বৈঠকের সমাপ্তি করেন।

উল্লেখ্য ক্যাপ নিয়মিতভাবেই স্কুল, কলেজ, ক্যাম্পাস ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এরকম উঠান বৈঠকের আয়োজন করে থাকে। তাদের মুল লক্ষ্য “সচেতনতা ছড়িয়ে দেওয়া, যেন ক্যান্সারকে রোখা যায় সময়মতো।”
ক্যাপ বিশ্বাস করে,
আমরা যদি হই সচেতন—
ক্যান্সার রুখতে কতক্ষণ?”

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}