চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চট্টগ্রামের সাংবাদিক এবং চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবীদের মতবিনিময় আগামী ২৬ এপ্রিল শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

মতবিনিময়ে অংশ নেবেন হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারী এডভোকেট কাসেম কামাল, প্রধান সমন্বয়কারী বদরুল হুদা মামুন, প্রাক্তন সভাপতি এডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী, প্রাক্তন সেক্রেটারী জাহেদ হোসেন মীর, প্রাক্তন সভাপতি মাহবুবউদ্দীন আহেমেদ, এডভোকেট জিয়া হাবিব আহসান এবং চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

বৃহত্তর চট্টগ্রামের জনগণের সার্বিক স্বার্থে সংবাদপত্রে এই নিউজ প্রচারের জন্য সকল সাংবাদিকের প্রতি বিনীত অনুরোধ করছি।

বার্তা প্রেরক

মুস্তফা নঈম

গোলাম মাওলা মুরাদ
সদস্য, অন্তর্বর্তী কমিটি
চট্টগ্রাম প্রেস ক্লাব

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}