গাইবান্ধার গোবিন্দগঞ্জে রড বোঝাই ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। আহত জাকির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর নামাক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত চালক জাকির হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ধারে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পিছনে দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কার্ভাড ভ্যানের চালক জাকির হোসেন ভিতরে চাপায় আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যগণ চালক জাকির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}