২৮ এপ্রিল-২০২৫ ইং তারিখ ০৯:৩৫:৫৬ ঘটিকার সময় অনলাইন নিউজ পোর্টাল saplanews24.com (শাপলানিউজ ২৪ ডটকম)-এ “শেষ বয়সে এসএসসি পরিক্ষার্থী কায়সার হামিদ” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে একটি তথ্য সঠিক থাকলেও অন্যসব তথ্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি জাতীয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং আমার স্ত্রী মুছাম্মৎ রোকেয়া আক্তার জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার সাংবাদিকতার বয়স ৩২বছর ও আমার স্ত্রী মুছাম্মৎ রোকেয়া আক্তারে সাংবাদিকতার বয়স ২০ বছর।

আমি ১০ম শ্রেণিতে লেখাপড়া করার সময় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী হয়ে যাওয়ার ফলে তখন আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমার বাড়ির সকলেই উচ্চ শিক্ষিত। যার ফলে আমি ও আমার স্ত্রী উচ্চ শিক্ষা নেওয়ার জন্য নতুন করে বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে পরীক্ষা দিচ্ছি। সংবাদে উল্লেখিত এসএসসি পরীক্ষা দেওয়ার কথাটিই সত্য । আর অন্যান্য সকল লিখা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। শাপলা নিউজ২৪ ডটকম এর প্রতিনিধি ফারজানা আক্তারের সাথে দীর্ঘ দিন যাবৎ আমার বিরোধ চলে আসছে।

এমনকি তার সাথে আমার একাধিক মামলা মোকদ্দমাও চলছে। সমাজে আমাকে হয়ে প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে শাপলানিউজ ২৪ ডটকমের প্রতিনিধি ফারজানা আক্তার উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ সংবাদটি প্রকাশ করিয়ে তার ব্যবহৃত ফেসবুক আইডি Farjana Akter থেকে ৫৫ জনকে টেগ করে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে আমার মানহানি করেছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মিথ্যা সংবাদের বিচার দাবী করছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}