কুমিল্লা টেলিস্কোপ অনলাইন মিডিয়ার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পেইজের কর্ণধার মোহাম্মদ ইসহাক হাসানের সঞ্চালনায় সোমবার (২৮ এপ্রিল ) সন্ধ্যা ৬ টায় দেবিদ্বার ডায়না হোটেলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়। দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসাবে বক্তব্য রাখেন দেবিদ্বার মোহনা টিভি প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, আমাদের দেবিদ্বার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম , আমার দেশ দেবিদ্বার প্রতিনিধি প্রতিনিধি আবুবকর সিদ্দিক,দেবিদ্বার বিজয় টিভি প্রতিনিধি এনামুল হক, চান্দিনা কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, কালবেলা কুমিল্লা উঃ প্রতিনিধি শাহিন আলম, মুরাদনগর যুগান্তর প্রতিনিধি মো. জালাল উদ্দীন, এস এ দেবিদ্বার প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক নতুন কুমিল্লা সম্পাদক মমিনুল ইসলাম বুলবুল, দৈনিক খবরের পত্র দেবিদ্বার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক সরকার, আজকের কুমিল্লা বিশেষ প্রতিনিধি এড সুদীপব রায়, ডাক প্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, আনন্দ টিভি (দেবিদ্বার- বিপাড়া) প্রতিনিধি মাহফুজ আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. ওমর ফারুক মুন্সী, বি পাড়া আজকের পত্রিকা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম, জাগরণী টিভির দেবিদ্বার প্রতিনিধি সাইফুল ইসলাম সজিব, দৈনিক আলোকিত প্রতিদিন এর দেবিদ্বার প্রতিনিধি মোঃ নাজমুল হাসান, কুমিল্লা প্রতিদিন ব্যবস্হপনা সম্পাদক গাজী মোঃ রাসেল,দৈনিক আজকের বিজনেস দেবিদ্বার প্রতিনিধি মোঃ পারভেজ সরকার, দৈনিক প্রেজেন্ট টাইমস দেবিদ্বার প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক কালের খবর জেলা প্রতিনিধি মোঃ ইমরান হাসান, কুমিল্লা টেলিস্কোপ ২৪ ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ জাকির হোসেন, মো সোহরাব হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর মোঃ শাহ নুরুদ্দিন, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা টেলিস্কোপ ২৪ প্রমুখ।

এসময় বস্তু‌নিষ্ঠা সংবাদ প্রকা‌শে কুমিল্লা টেলিস্কোপ পরিবার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি কুমিল্লা টেলিস্কোপ পরিবারের উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}