চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে এক কৃষাণীর করুন মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার নাহারা গ্রামের রাধাগোবিন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। বজ্রপাতে ওই বাড়ির বিশখা সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়।

নিহত বিশখা সরকার উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী। নিহত বিশখা সরকারের তিনজন কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে অবস্থিত জমি থেকে খড়ের গাঁদা আনতে বিশখা সরকার ঘর থেকে বের হবার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়েন। পরে তিনি ব্রজপাতের শিকার হন। গুরুতর অবস্থায় বিশখা সরকারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}