শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় চায়না মোড়ে আনোয়ার হোসেন(২৭) ওরফে আনার নামে এক যুবককে ২ পুটলি ১০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।চায়না মোড়ে আনোয়ারকে আটকের পর জনসম্মুখে তাকে সার্চ করলে ২ পুটলি গাঁজা পাওয়া যায়।

নালিতাবাড়ী থানার এ.এস.আই সালাউদ্দীনের নেতৃত্বে আনোয়ার হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে ঘটনাটি উপজেলা প্রশাসনকে অব্যহতি করলে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) আনিসুর রহমান উপস্থিত হন।সেখানে ঘটনার সত্যতা নিশ্চিত পাওয়ার পর জনসম্মুখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে ৩৬ এর ১ (২১) দারা মোতাবেক ৫০০ শত টাকা আদায় সহ ৩ মাসের জেল জরিমানা করা হয়েছে।

আনোয়ার হোসেন নামে মাদক বা গাঁজা ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নের বিশগিরীপাড়া গ্রামের ( নদির উপার নামে পরিচিত) পিতা মৃত: রহিম মিয়ার ছেলে।
পেশায় সে একজন ভাড়ায় চালিত গাড়ির ড্রাইভার বলে দাবি করে।আনোয়ার হোসেন জনসম্মুখে মাদক সেবনের কথা শিকার করেন।এ বিষয়ে তার পরিবারের আপন চাচার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি, পরে কথা বলবেন বলে চলে যান।ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো ফোন রিসিভ করেননি।

এবিষয়ে নালিতাবাড়ী থানা ইনচার্জ অফিসার (ওসি) সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত পাওয়ার পর জনসম্মুখে ৫০০শত টাকা আদায় এবং ৩ মাসের জেল দিয়ে নালিতাবাড়ী থানায় পাঠানো হয়েছে।পরদিন সকালে শেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}