মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মশ্বিমনগর ইউনিয়নের প্রশাসক জনাব নিশাত তামান্না অত্র ইউনিয়নে চলমান ভি,জি,এফ এর খাদ্য বান্ধব চাল বিতরণে ডিলার ও তার অসাধু চোর সিন্ডিকেটের বিরুদ্ধে রাতের আঁধারে চাল চুরির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে ডিলার পয়েন্ট পারখাজুরা বাজারে তদন্তে আসেন এবং স্থানীয় নানা শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা চুরির ঘটনার বিভিন্ন বস্তুনিষ্ঠ ডকুমেন্টরী তাঁর সামনে পেশ করলে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, অপরাধীদের কে অবশ্যই আইনের আওতায় আনা হবে ।
অন্যদিকে, ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং পরিষদের যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বসাধারণের জন্য অবিলম্বে পরিষদে একটি অভিযোগ বক্স খোলা হবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। কোনক্রমেই ভাগ বাটোয়ারা বা কমিশন বাণিজ্য চলবে না। পরে ইউনিয়ন পরিষদের মূল গেট নির্মাণ ও নামফলক স্থাপন সহ ইউনিয়নের মধ্যে কয়েকটি রাস্তা ও পারখাজুরা বাজারের সার্বিক নিরাপত্তার জন্য সি,সি ক্যামেরা বসানোর আবেদন জানালে তা অতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন ।