কিশোরগঞ্জের তাড়াইলে দীর্ঘ ৩ যুগ পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিগত ১৯৮৭ সালে প্রথমবারের মতো বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৬ সালের ৪ অক্টোবর আহবায়ক কমিটি গঠন করা হয়। বুধবার (৩০ শে এপ্রিল) তাড়াইল মাদ্রাসার মাঠে সকাল দশটায় সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দুইজন প্রার্থী সভাপতি হিসেবে তাদের প্রার্থিতা ঘোষণা করেন। একজন সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক সাইদুজ্জামান মোস্তফা এবং অপরজন সাবেক উপজেলা সাধারণ সম্পাদক  প্রথম যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন লিটন। এই দুইজনকে নিয়ে কেন্দ্রীয় বিএনপি’র নেতারা আলোচনার মাধ্যমে সভাপতি হিসাবে সারওয়ার হোসেন লিটনকে ঘোষণা করেন। এর আগে প্রথম অধিবেশনে প্রধান অতিথি বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন নির্বাচন নিয়ে সরকারের কথার স্টাইল ভাল না।

আমাদের ধৈর্যের বাধ কেউ যেন না ভাঙ্গে। তিনি বলেন, আমরা সরকারকে সময় দিয়ে নির্দিষ্ট সময় চেয়েছি। কিন্তু আমাদেরও ধৈর্যের সীমা আছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,আপনারা সীমা যদি লংঘন করেন, মনে রাখবেন বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন বন্ধ করে দেয় নাই।  তিনি আরও বলেন, বিএনপি নামের দল যদি বাংলাদেশে না থাকতো তাহলে এই বাংলাদেশে টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না। রুপি নিয়ে বাজার করতে হতো। বিএনপি যদি বাংলাদেশে না থাকতো তাহলে ঢাকায় মোদীর আরেকটি অফিস থাকতো।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলনটার নেতৃত্ব দিয়েছেন।  সারওয়ার হোসেন লিটনের সঞ্চালনায় ও সাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে তখন মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার প্রক্রিয়া চলমান আছে। রাতে ভোট গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}