গতকাল ০৬ মে ২০২৫ খ্রীঃ রোজঃ মঙ্গলবার, কসবা পৌরসভা ও খারেড়া ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার। বিশারাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির শিক্ষার্থীদের হাজিরা খাতা পর্যালোচনায় “সাউদা” নামের এক শিক্ষার্থীর টানা তিনদিন অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসে। প্রধান শিক্ষিকাকে সঙ্গে নিয়ে তার বাড়ি গিয়ে জানা যায়, তার পিতার পক্ষাঘাতজনিত (প্যারালাইসিস) সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। পরিবারকে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উৎসাহ দেওয়া হয় এবং প্রতিবেশীদের নিয়মিত খোঁজ রাখার অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।

পরিদর্শনের সময় আরও কয়েকটি বিদ্যালয়ে দেখা যায়, মাঠে ধান, খড়, বাঁশ ও গবাদিপশু রাখা হয়েছে, যা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। সংশ্লিষ্টদের তা সরিয়ে নিতে বলা হয়। একটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পাশের ভাঙা টয়লেট হাউজ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল—সেই হাউজের মালিককে দ্রুত মেরামতের অনুরোধ জানানো হয়। এছাড়া, কিছু শিক্ষার্থীকে ক্লাশ বাদ দিয়ে মাঠ ও বাগানে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের ক্লাশে ফিরিয়ে এনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। কোনো শিক্ষার্থী পরপর দুই দিন অনুপস্থিত থাকলে শিক্ষকগণকে হোম ভিজিট করে অনুপস্থিতির কারণ জানার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার৷

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}