কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে “দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ” এবং রানার্সআপ হয়েছে “স্মৃতির পাতা”। বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হল সংলগ্ন ইবি ক্রিকেট মাঠে বেলা ১১ টার দিকে ফাইনাল ম্যাচে ২২-২৩ শিক্ষাবর্ষ (‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’) ও ১৯-২০ শিক্ষাবর্ষ (‘স্মৃতির পাতা’) মুখোমুখি হয়। এসময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল এবং বিভাগের শতাধিক শিক্ষার্থীরা। অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, ” ক্যাম্পাসে তোমরা সবাই পড়াশোনা করেতে এসেছো, এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেশ এবং দেশের বাইরে ভালো অবস্থানে আছে। তোমরা সেটাকে ধারণ এবং লালন করবে।” এসময় তিনি সংবিধানের ১৮ নাম্বার অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, “জনস্বাস্থ্য এবং নৈতিকতা ধারণ করতে হলে খেলাধুলার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা করতে হব।” এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, “আজকের খেলা ক্রিকেট খেলা সবাই আনন্দের সাথে উপভোগ করেছো, শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলা প্রয়োজন। শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আইন বিভাগকে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হোক এটাই চাওয়া। এছাড়া যেসব দল চাম্পিয়ন হতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নাই, তারা আরো ভালোভাবে চেষ্টা করুক এবং আগামী বছরগুলোতে চাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।” উল্লেখ্য গত ২৮ শে এপ্রিল টুর্নামেন্ট উদ্বোধন করেন আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ২১-২২ শিক্ষাবর্ষ (সিজি-৪) এবং ২২-২৩ শিক্ষাবর্ষ (দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ) ক্রিকেট দল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}