নীলফামারীর ডোমার উপজেলায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিন পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলিপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, “সকালে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।” ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}